মহাপরিচালকের কার্যালয়, যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ভবন। দেশের যুবসমাজকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির বাস্তবমুখী ব্যবহারে সক্ষমতা অর্জনে বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি।
জেনারেটিভ এআই (Generative AI), প্রম্পট ইঞ্জিনিয়ারিং, চ্যাটজিপিটি (ChatGPT) সহ আধুনিক এআই টুলসের বাস্তবমুখী প্রয়োগ ও পেশাদার দক্ষতা উন্নয়ন।
কোর্সটি সফলভাবে সমাপ্ত করার পর যুব উন্নয়ন অধিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক সরকারি সনদপত্র প্রদান করা হবে যা ক্যারিয়ার গড়তে সহায়ক।
প্রশিক্ষণে অংশ নেওয়া সকল প্রশিক্ষণার্থীকে ক্লাসে যাতায়াত ও আনুষঙ্গিক খরচ বাদে দৈনিক ২০০/- টাকা সরকারি ভাতা (TA) প্রদান করা হবে।
সম্পূর্ণ সরকারি অর্থায়নে পরিচালিত এই কোর্সে অংশ নিতে কোনো প্রকার ফি লাগবে না। ক্লাস মেটেরিয়াল ও সাপোর্ট সম্পূর্ণ ফ্রি।
অনলাইনে আবেদনের পর লিখিত ও ভাইভা পরীক্ষার মাধ্যমে যোগ্য মেধারী শিক্ষার্থীদের প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে নির্বাচন করা হবে।
৪টি আলাদা অঞ্চল (প্যাকেজ) এর মাধ্যমে দেশের সকল জেলায় নির্ধারিত পার্টনার প্রতিষ্ঠানের আধুনিক ল্যাবে সরাসরি ক্লাসের সুবিধা।
প্রযুক্তির দ্রুত পরিবর্তনের এই যুগে এআই (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তার জ্ঞান থাকা অপরিহার্য। এই কোর্সের মাধ্যমে আপনি যুগের সাথে তাল মিলিয়ে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারবেন।
ঘণ্টার কাজ মিনিটে সম্পন্ন করা সম্ভব। এআই টুলের মাধ্যমে আপনার প্রতিদিনের কাজের গতি ও গুণগত মান বা গুনে বৃদ্ধি পাবে।
গ্লোবাল মার্কেটপ্লেসগুলোতে এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং এবং কনটেন্ট ক্রিয়েশনের ব্যাপক চাহিদা রয়েছে, যা আয়ের নতুন দ্বার উন্মোচন করবে।
যেকোনো সমস্যার দ্রুত সমাধান, নতুন প্রজেক্টের প্ল্যানিং এবং ক্রিয়েটিভ কাজে এআই আপনাকে স্মার্ট সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) মানুষের কাজ কেড়ে নেবে না, বরং যারা AI ব্যবহার করতে জানে, তারা অন্যদের চেয়ে অনেক বেশি এগিয়ে থাকবে। তাই নিজেকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করার এখনই উপযুক্ত সময়!
আবেদনের শেষ সময় ২৪ নভেম্বর ২০২৬ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।
পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৮ নভেম্বর ২০২৬ তারিখে। স্থান ও সময় SMS-এ জানানো হবে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের ভাইভা অনুষ্ঠিত হবে ২৯ নভেম্বর ২০২৬ তারিখে।
৩০ নভেম্বর ২০২৬ তারিখে চূড়ান্ত মেধা তালিকা ও ফলাফল প্রকাশ করা হবে।
১ ডিসেম্বর ২০২৬ হতে দেশব্যাপী সকল কেন্দ্রে একযোগে সরাসরি ল্যাবে ক্লাস শুরু হবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন এআই প্রকল্পের আওতায় শুধুমাত্র উপযুক্ত যোগ্যতাসম্পন্ন যুবদের প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে।
২ মাস মেয়াদী (৫০ দিন | ৩০০ ঘণ্টা) কোর্সে নিম্নলিখিত আধুনিক টপিকগুলো শেখানো হবে:
প্রশিক্ষণ পার্টনার: e-Learning & Earning Ltd.
প্রশিক্ষণ পার্টনার: SEO Expate, European IT & Kaizen IT (JV).
প্রশিক্ষণ পার্টনার: e-Learning & Earning Ltd.
প্রশিক্ষণ পার্টনার: Service Engines, Dot Com Systems & Wizard Software (JV).
সম্পূর্ণ বিনামূল্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রযুক্তির এই প্রশিক্ষণ কোর্সটি সফলভাবে সম্পন্ন করে ক্যারিয়ার গড়ুন এবং সরকারি সার্টিফিকেট লাভ করুন।